"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

কোটি টাকার মানহানির নোটিশ শোয়েবের বিরুদ্ধে

Share

ব্যুরো নিউজঃ পাকিস্তানঃ পাকিস্তানের প্রাক্তন বোলার শোয়েব আখতার পিটিভি (পাকিস্তানের জাতীয় টেলিভিশন চ্যানেল পাকিস্তান টেলিভিশন কর্পোরেশন) চ্যানেলের ধারাভাষ্যকার হিসাবে ছিলেন। কিন্তু পিটিভি শোয়েব আখতারের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানির নোটিশ পাঠালো।  

গত মাসে তিনি একটি অনুষ্ঠান চলাকালীন সেখান থেকে উঠে যান। এরপর পাকাপাকি ভাবে পিটিভি থেকে ইস্তফা দেন। এটিকেই পিটিভি নিয়ম লঙ্ঘন বলছে। শোয়ের আখতারের এই ব্যবহারের জন্য পিটিভির প্রচুর টাকার আর্থিক ক্ষতি হয়েছে।


শোয়েব আখতারকে পিটিভি নোটিশ পাঠিয়ে লিখেছে, “আমাদের চুক্তির ২২ নম্বর ধারা অনুযায়ী যে কোনো পক্ষ তিন মাসের নোটিশে চুক্তি ছেড়ে বেরিয়ে আসতে পারে। না হলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার কথা”। কিন্তু তিনি শো চলাকালীন সরে যাওয়ার কথা ঘোষণা তৎক্ষণাৎ সরেও যান। 


পিটিভি ম্যানেজমেন্টকে আগে থেকে কিছু জানাননি। এছাড়া শোয়েব আখতার হরভজন সিংহের সাথে একটি ভারতীয় চ্যানেলে কাজ করায় আমাদের অপূরণীয় ক্ষতি হয়েছে। তাই ১০ কোটি টাকা ক্ষতিপূরণ হিসাবে দিতে হবে। সেই সাথে তিন মাসের পারিশ্রমিক হিসাবে ৩৩ লক্ষ ৩৩ হাজার টাকা দিতে হবে। তা না হলে আইনী পদক্ষেপ নেওয়া হবে”।  


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31