"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চা বাগান থেকে উদ্ধার পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ চা বাগানের মাঝখান থেকে উদ্ধার হলো এক পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ। নাগরাকাটার ম্যাচপাড়ার চা বাগান এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, বজ্রাঘাতে পূর্ণবয়স্ক হাতিটির মৃত্যু হতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার রাতভর প্রবল বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ডায়না জঙ্গল থেকে হাতিটি লোকালয়ে চলে এসেছিল। চা বাগানের মধ্যে ছিল ওই হাতিটি। সেই সময়ে বজ্রাঘাতের জেরে হাতিটির মৃত্যু হয়ে থাকতে পারে। অন্তত এমনটাই প্রাথমিক অনুমান স্থানীয়দের। সোমবার সকালে স্থানীয় বাসিন্দারা হাতিটির মৃতদেহ দেখতে পেয়ে বনদপ্তরকে খবর দেন। খবর পেয়ে ডায়না রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেন। তবে হাতিটির মৃত্যুর ঠিক কারণ এখনও নিশ্চিত নয়।

বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শোকের ছায়া গোটা এলাকায়। এর আগে গোটা রাজ্যে বজ্রপাতে একাধিক মানুষের মৃত্যুর খবর এসেছে। তবে রাজ্যে বজ্রাঘাতের হাতির মৃত্যুর ঘটনা এই প্রথম। যদিও বন দপ্তরের তরফে এখনও স্পষ্ট করে বজ্রপাতে মারা যাওয়ার কথা বলা হয়নি।




DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930