"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রায় তিন দিন পর হাসপাতালের মর্গ থেকে উদ্ধার নিখোঁজ ব্যবসায়ীর মৃতদেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ অতি সম্প্রতি মেদিনীপুরের ভগবানপুরের কুরালবাড় গ্রামের ৪৫ বছর বয়সী শেখ রফিউল নামে এক জন ব্যবসায়ী ১ লক্ষ ৩০ হাজার টাকা নিয়ে হলদিয়ার একটি বেসরকারী অর্থলগ্নী সংস্থার কিস্তি মেটানোর উদ্দেশ্যে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। এমনকি বাড়িতে ফোন ফেলে গিয়েছিলেন। 

পরের দিন জানা যায়, ওই অফিসেও যাননি। এর পাশাপাশি মোটরবাইকটি নরঘাট বাজারের একটি সাইকেল গ্যারেজ থেকে উদ্ধার হয়। পরিবারের তরফে অনেক খোঁজাখুঁজির পর থানায় নিখোঁজ ডায়েরী করা হয়। গতকাল রাতেরবেলা জানা গিয়েছে একটি অপরিচিত দেহ কাঁথি হাসপাতালের মর্গে পড়ে রয়েছে।


তারপর পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে গিয়ে রফিউলের মৃতদেহ শনাক্ত করেন। কাঁথি হাসপাতাল মারফত জানানো হয়েছে, গত ১৬ ই আগস্ট মঙ্গলবার গভীর রাতেরবেলা তাকে এলাকাবাসীরা কাঁথি বাইপাসের ধারে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।


সেই থেকেই মৃতদেহটি কাঁথি হাসপাতালের মর্গে পড়েছিল। কিন্তু রফিউলের সাথে থাকা টাকার ব্যাগের সন্ধান পাওয়া যায়নি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয় যে, রফিউল টাকার জন্য খুন হয়েছেন। পুলিশ পরিবারের তরফ থেকে করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930