"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

১৮ ই জুন খুলছে কলেজ-বিশ্ববিদ্যালয়ে ভর্তির পোর্টাল

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের এক মাস এগারো দিনের মাথায় কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আজ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সাংবাদিক বৈঠকে জানান, “১৮ ই জুন বুধবার সকালবেলা ১০টা থেকে অনলাইনে আবেদনের জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল খুলে দেওয়া হচ্ছে। ১ লা জুলাই অবধি প্রথম দফায় অনলাইনে আবেদন করা যাবে।

একজন পড়ুয়া পছন্দের সর্বোচ্চ পঁচিশটি কলেজে ভর্তির আবেদন করতে পারবেন। চলতি বছর সতেরোটি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৪৬০ টি কলেজে ভর্তি প্রক্রিয়া চলবে। তবে প্রেসিডেন্সি, যাদবপুর ও স্বায়ত্তশাসিত কলেজগুলি সহ সংখ্যালঘু কলেজ এবং আইন কলেজ এই সেন্ট্রালাইজড ভর্তি প্রক্রিয়ার বাইরে থাকছে।” এদিন ব্রাত্য বসু বলেন, “পড়ুয়ারা একবার মাত্র আবেদনের ভিত্তিতে পছন্দের একাধিক কলেজে আবেদনের সুযোগ পাচ্ছেন। বিনামূল্যে আবেদন করা যাবে।

প্রথম দফায় আবেদনের সময়সীমা পেরিয়ে যাওয়ার একটি নির্দিষ্ট সময়ের পর এই পোর্টালে সব কলেজের সমস্ত বিষয়ে সিস্টেম জেনারেটেড মেধাতালিকা প্রকাশিত হবে। প্রভিশনাল অ্যাডমিশনের জন্য কোনো পড়ুয়াকে সশরীরে কলেজে যেতে হবে না। প্রথম দফায় ভর্তির পর ফাঁকা আসনের ভিত্তিতে পুনরায় মেধাতালিকা প্রকাশ করা হবে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে অসুবিধায় পড়লে পড়ুয়াদের জন্য বীণা নামক সহায়তা কেন্দ্রও খোলা হয়েছে। আর একটি হেল্পলাইন নম্বরও দেওয়া হয়েছে। নম্বরটি হলো ১৮০০১০২৮০১৪। আর ওবিসি সংক্রান্ত মামলার প্রভাব এই ভর্তি প্রক্রিয়ায় পড়বে না।”


গত ৭ ই মে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। এখনো কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হয়নি কেন, তা নিয়ে প্রশ্ন উঠছিল। যদিও শিক্ষামন্ত্রী বলেছিলেন, “যথাসময়ে কলেজে ভর্তির আবেদনের জন্য পোর্টাল খুলে দেওয়া হবে।” গত বছর ১৯ শে জুন পোর্টাল খোলা হয়েছিল। ফলে ভর্তি প্রক্রিয়া শুরুর ক্ষেত্রে কোনোরকম দেরী হয়নি। এই পোর্টালের মাধ্যমে ৪ লক্ষ‌ ৪৪ হাজার ১৯০ জন ছাত্র-ছাত্রী কলেজগুলিতে ভর্তি হয়েছিলেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728