"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পুজোয় ক্লাবগুলির অনুদান একধাক্কায় বেড়ে গেল ২৫ হাজার টাকা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ বছর বছর পুজোর ক্লাবগুলিতে বেড়েই চলেছে অনুদান। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৮৫ হাজার টাকা অনুদান ঘোষণা করেছিলেন। আর এবার একধাক্কায় ২৫ হাজার টাকা বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা অনুদানের কথা ঘোষণা করলেন। আজ দুর্গা পুজো নিয়ে বৈঠকে উপস্থিত হয়ে পুজো সম্পর্কে প্রয়োজনীয় বেশ কিছু নির্দেশও দিয়েছেন।এছাড়া মোট ৪৫ হাজার ক্লাবের পুজো হয় বলে জানিয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায় জানান, “মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন শুরু করবেন। ওই সময় থেকেই পুলিশকে সতর্ক থাকতে হবে। আর অনেকে বলে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পুজো করতে দেয় না। ঘরে ঘরে পুজো হয়। এমন পুজো নেই যা বাংলায় হয় না। কেউ কেউ তো কোর্টে চলে যায়। বলে, কেন পুজোর জন্য সাহায্য করা হবে! আরে এটা তো একটা উৎসব। পুজোর জন্য কত মানুষ রোজগার করে। পাড়ার ছেলে-মেয়েরা ঘরের কাজ ছেড়ে পুজো সফল করার কাজে মন দেন।”

এদিন ক্লাবগুলিতে অনুদান বাড়ানোর পাশাপাশি বলেন, “এমন কোনো থিম করবেন না, যাতে পদপিষ্ট হওয়ার সম্ভাবনা তৈরী হয়। ভিড় টানতে গিয়ে যেন মানুষের জীবন না যায়। ভিড়ের কম্পিটিশন করবেন না। স্ট্যাম্পেড না হয়। ববি, অরুপ আর সুজিতের পুজো দেখাতে হবে কেন! বাকিদেরটাও দেখান।” আর এও জানালেন, “আগামী ৫ ই অক্টোবর দুর্গা পুজোর কার্নিভাল হবে। তিন দিন ধরে কর্মকর্তারা বিসর্জনের সময় পাবেন।”


আর পুলিশকে নিরাপত্তা নিয়ে নির্দেশ দিয়ে বলেছেন, “পুলিশের সাথে সমন্বয় থাকবে। বাসস্ট্যান্ড-ফেরিঘাটে নজরদারী চলবে। মোবাইল পেট্রলিং, ওয়াচ টাওয়ার, কন্ট্রোল রুম চব্বিশ ঘণ্টা খোলা রাখতে হবে। আমিও সারারাত জেগে নজর রাখি। তাছাড়া পুজোর সময় পরিবহন দপ্তরকে বেশী গাড়ি চালানোর নির্দেশ দিয়েছেন। মুখ্যসচীব মেট্রোর সাথে কথা বলবেন, যাতে বেশীক্ষণ অবধি মেট্রো চালানো যায়। আর লোকাল ট্রেনও যেন বেশীক্ষণ পর্যন্ত চলে, সেই আবেদন করা হবে। হাসপাতালগুলিকেও প্রস্তুত রাখার পরামর্শ দিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728