"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

দেখে নিন ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচী

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল। পর্ষদের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, আগামী ১৫ ই ফেব্রুয়ারী থেকে ২৫ শে ফেব্রুয়ারী অবধি মাধ্যমিক পরীক্ষা চলবে। প্রতিদিন একটি করে বিষয়েরই পরীক্ষা হবে। সকাল ১০টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে। দুপুর ২টো পর্যন্ত চলবে। প্রথম পনেরো মিনিট (১০.৪৫ থেকে ১১টা) শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য বরাদ্দ থাকবে। তবে কিছু ঐচ্ছিক বিষয়ের পরীক্ষার সময় আলাদা থাকবে।

মাধ্যমিক ২০২৭-এর পরীক্ষার সূচি:

১৫ ফেব্রুয়ারী (সোমবার)- প্রথম ভাষা


১৬ ফেব্রুয়ারী (মঙ্গলবার)- দ্বিতীয় ভাষা

১৮ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)- ইতিহাস


১৯ ফেব্রুয়ারী (শুক্রবার)- ভূগোল

২২ ফেব্রুয়ারী (সোমবার)- গণিত


২৩ ফেব্রুয়ারী (মঙ্গলবার)- ভৌতবিজ্ঞান

২৪ ফেব্রুয়ারী (বুধবার)- জীবনবিজ্ঞান

২৫ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার)- ঐচ্ছিক বিষয়

অন্যদিকে ঐচ্ছিক বিষয় Sewing and Needle Craft- সকাল ১০টা ৪৫ মিনিট থেকে বিকেল ৩টে অবধি।

Music (Vocal & Instrumental)- সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা অবধি (প্র্যাকটিক্যাল পরীক্ষার দিন, স্থান ও সময় পরে জানানো হবে)।

Computer Application: সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট অবধি(প্র্যাকটিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলে হবে)।

Vocational Subjects- সকাল ১০টা ৪৫মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট অবধি (প্র্যাকটিক্যাল পরীক্ষা সেক্টর স্কিল কাউন্সিল বা সংশ্লিষ্ট স্কুলে)।

অন্যান্য ঐচ্ছিক বিষয়- সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো অবধি। এছাড়া শারীরশিক্ষা ও সমাজসেবা এবং কর্মশিক্ষার পরীক্ষার দিনক্ষণ পরে আলাদা করে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031