"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রকাশিত হলো CBSE পরীক্ষার দশম ও দ্বাদশ শ্রেণীর ফল

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সিবিএসই দশম শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৯৪.৪০ শতাংশ। এবারে ছাত্রদের তুলনায় ছাত্রীরা পাশের হারে এগিয়ে আছে।

ছাত্রদের তুলনায় ১.৪১ শতাংশ বেশী ছাত্রী পরীক্ষায় পাশ করেছে। ৬৪ হাজার ৯০৮ জন ৯৫ শতাংশের বেশী নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। আর ২ লক্ষ ৩৬ হাজারেরও বেশী পড়ুয়া ৯০ শতাংশের বেশী নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে।


আবার এই দিনেই দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পাশের হার ৯২.৭১ শতাংশ। ৩৩ হাজার ৪২৩ জন পড়ুয়া ৯৫ শতাংশের উপর নম্বর পেয়েছে। এছাড়া ১ লক্ষ ৩৪ হাজার পড়ুয়া ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছে।


সিবিএসই ডট গভ ডট ইন (cbse.gov.in) -এই ওয়েবসাইট সহ অন্যান্য ওয়েবসাইটে পড়ুয়াদের রোল নম্বর ও বিদ্যালয়ের নম্বর দিলে পরীক্ষার ফলাফল জানা যাবে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728