"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পারিবারিক বিবাদকে ঘিরে ঘুমন্ত দাদাকে পুড়িয়ে মারলো ভাই

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ মালদার মহিষবাথানী গ্রাম পঞ্চায়েতের বটতলা গ্রামে পারিবারিক বিবাদের জেরে নিজের দাদার গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে খুনের অভিযোগ উঠলো ভাইয়ের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মৃতের নাম যতন কোলে। বয়স ৫৪ বছর। যতনবাবু পরিযায়ী শ্রমিক হিসাবে ভিন রাজ্যে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, যতনবাবু সদ্য কাজ থেকে বাড়ি ফিরেছিলেন। তারপর থেকেই ভাই নন্দন কোলে তার সাথে টাকা ভাগাভাগি থেকে সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু করেন। এমনকি রাতেরবেলা মদ্যপান করে বাড়িতে এসে ঘুমন্ত দাদার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর যতনবাবুর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠান।

কিন্তু চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে দেন। এই ঘটনার পর থেকেই এলাকাবাসী ক্ষোভে ফেটে পড়েন। পাশাপাশি যতনবাবুর দিদি জলি কর্মকার খবর পেয়ে শ্বশুরবাড়ি ইটাহার থেকে বাপেরবাড়ি ছুটে আসেন। তারপর নন্দনবাবুর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ওই অভিযোগের ভিত্তিতেই অভিযুক্ত নন্দনবাবুকে গ্রেফতার করেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728