"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চলছে ইটবৃষ্টি, তার সাথে দাউ দাউ করে জ্বলে উঠলো পুলিশের গাড়ি

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ সকালবেলা থেকে দক্ষিণ চব্বিশ পরগণার রবীন্দ্র নগরের আক্রা সন্তোষপুর এলাকা দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে। দুপুরবেলার পর পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বাইক জ্বালিয়ে দেওয়া হয়, পুলিশের গাড়ি অবধি ভেঙে দেওয়া হয়। এমনকি এক জন মহিলা পুলিশকর্মী ইটের আঘাতে আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলবেলা হঠাৎ পুলিশকে লক্ষ্য করে আক্রমণ শুরু হয়। কেউ কেউ বাড়ির ছাদ থেকে ইট ছোঁড়েন। এলাকার একাধিক বাড়ি ও দোকানেও আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দেয়। কিছুক্ষণের জন্য ইটবৃষ্টি বন্ধ হয়। এরপর দ্বিতীয় দফায় আবারও ইটবৃষ্টি শুরু হতেই মহিলা কনস্টেবলের হাতে ইট লাগে। পুলিশ কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সাদা রুমাল হাতে নিয়ে এগিয়ে যায়। সেই সময়ও ইট ছোঁড়া হয় বলে অভিযোগ ওঠে।

পুলিশের গাড়ি ইট মেরে ভেঙে দেওয়া হয়েছে। বলতে গেলে গোটা এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছে। অতঃপর পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ইতিমধ্যে বিরোধীরা এই পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ওই ঘটনাকে কেন্দ্র করে সরব হয়েছেন। কুণাল ঘোষ এই ঘটনার প্রসঙ্গে জানান, “পুলিশ প্রশাসন বিষয়টা দেখছে। এই বিষয়ে কোনো রাজনৈতিক মন্তব্য করব না।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930