"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

উত্তপ্ত রবীন্দ্রনগর এলাকায় বিশাল পুলিশ বাহিনীর উপস্থিতিতে জারি ১৬৩ ধারা

Share

পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দুই গোষ্ঠীর সংঘর্ষে দক্ষিণ চব্বিশ পরগণার সন্তোষপুর-রবীন্দ্রনগর এলাকায় রবীন্দ্রনগর থানার ঠিক পিছনে আক্রা ফটক বাজার একেবারে থমথমে। একাধিক দোকানপাট বন্ধ। রাস্তায় মানুষের আনাগোনা খুবই কম। গোটা এলাকায় ইটের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তাণ্ডবের ছাপ কার্যত স্পষ্ট। এলাকা জুড়ে এক আতঙ্কের পরিবেশ তৈরী হয়েছে।

গতকালের পর আজও রবীন্দ্রনগর থানা এলাকায় বিশাল পুলিশ ঘটনাস্থলে রয়েছেন। এছাড়া এলাকায় ১৬৩ ধারা জারি রয়েছে। প্রসঙ্গত, গতকাল দুই গোষ্ঠীর সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। মহিলা পুলিশকর্মী সহ একাধিক পুলিশকর্মী আক্রান্ত হয়েছেন। সিসিটিভি ক্যামেরায় সব্জি দোকানে লুঠপাটের বিষয়টি ধরা পড়েছে।

কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের যৌথ উদ্যোগে মোট আঠারো জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে গতকালই কলকাতা পুলিশ চোদ্দ জনকে গ্রেফতার করেছিল। আর রাজ্য পুলিশ চার জনকে গ্রেফতার করেছে। বর্তমানে ঘটনাস্থলে র‍্যাফ এবং কমব্যাট ফোর্স মোতায়েন রয়েছে। আর পুলিশের তরফে এলাকায় জমায়েত করতে নিষেধ করা হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930