"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রেমিকার স্বামীর উপর গুলি চালালেন প্রেমিক যুবক

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার আমডাঙা ব্লকের তারাবেড়িয়ায় রাগের বশে প্রেমিকার স্বামীকে লক্ষ্য করে গুলি চালালো প্রেমিক। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে খবর, তারাবেড়িয়া পঞ্চায়েতের উপপ্রধানের ছেলে আরিফ আলি স্থানীয় এক জন গৃহবধূর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। ধীরে ধীরে এই পরকীয়াকে কেন্দ্র করে বিবাদ চরমে ওঠে। এই সম্পর্কে গৃহবধূর স্বামী মোশিয়ার মূল বাধা হয়ে দাঁড়ানোয় আরিফ রাগেরবশে তার স্বামীকে নিশানা করে গুলি চালান।

এরপর মোশিয়ারের চোখের কাছে গুলি লাগতেই মোশিয়ার রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন। তারপর মোশিয়ারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বারাসাত হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতিমধ্যে পুলিশ অভিযুক্ত আরিফকে আটক করে এই ঘটনার তদন্ত শুরু করেছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728