"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এলাকা থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা

Share

নিজস্ব সংবাদদাতাঃ মুর্শিদাবাদঃ আজ মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থানার হাউজনগর কৃষি মান্ডি সংলগ্ন এলাকা থেকে উদ্ধার হয়েছে দু’টি ব্যাগ ভর্তি তাজা বোমা। এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরী হয়।

গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ওই এলাকার উল্টো দিকে থাকা একটি আমবাগানে হানা দিয়ে দু’টি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার করেন। পাশাপাশি ঘটনাস্থল ঘিরে রেখে বম্ব স্কোয়াডকে খবর দেন। দু’টি ব্যাগে প্রায় ১৫টি বোমা উদ্ধার হয়েছে। কিন্তু কে বা কারা আমবাগানে বোমা গুলো রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।


জঙ্গিপুর পুলিশ জেলার সুপার ভিজি সতীশ এই প্রসঙ্গে জানান, ‘‘বিভিন্ন সূত্র মারফত আমরা যেখান থেকেই খবর পাচ্ছি সেখানে অভিযান চালাচ্ছি। জেলা পুলিশ বেআইনী অস্ত্র উদ্ধারে সদা সতর্ক।’’



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930