"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নালা থেকে উদ্ধার হস্তি শাবকের দেহ

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ জলপাইগুড়ির ধূপগুড়ি এলাকার দেবপাড়ার চা-বাগানের ৩০ নম্বর সেকশনে নালা থেকে উদ্ধার করা হয়েছে হস্তি শাবকের দেহ। মনে করা হচ্ছে চা-বাগানের নালায় পড়ে হস্তি শাবকটির মৃত্যু হয়েছে।

জানা যায়, শ্রমিকেরা চা-বাগানের কাজে যোগ দিতে যাওয়ার সময় হস্তি শাবকটিকে নালার মধ্যে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখতে পান। এরপর বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের খবর দেওয়া হলে বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে হস্তি শাবকটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।    
বন দপ্তরের কর্মীদের অনুমান, মৃত হস্তি শাবকটির বয়স আনুমানিক আট মাস। বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, ‘‘প্রতিনিয়ত ২০ থেকে ২৫ টি হাতির একটি দল রেড ব্যাঙ্ক থেকে দেবপাড়া চা বাগান হয়ে যাতায়াত করে থাকে। ওই হাতির দলটিতে এই হাতির শাবকটি ছিল। ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।’’ 

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728