"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গড়িয়াহাটের ফ্ল্যাট থেকে উদ্ধার ভিন রাজ্যের পুলিশকর্মীর দেহ

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ দক্ষিণ কলকাতার গড়িয়াহাটের মহানির্বাণ রোডে একটি ফ্ল্যাটের তিন তলার দরজা ভেঙে ভিন রাজ্যের ১ জন পুলিশকর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম সুব্রতকুমার সাউ। বাড়ি ওড়িশার বলরামপুরে। বয়স ৩২ বছর। এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোলও পড়ে যায়।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গতকাল দুপুরবেলা গড়িয়াহাট থানায় একটি ফোন যায়। খবর দেওয়া হয়, দীর্ঘক্ষণ ধরে ফ্ল্যাটের তিন তলায় একটি ঘর বন্ধ। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাকাডাকি করলেও সাড়া না পাওয়ায় পুলিশ দরজা ভেঙে ঘরে ঢোকেন। ঘরে ঢুকতেই দেখা যায়, সুব্রত গলায় গামছা দিয়ে সিলিং ফ্যান থেকে ঝুলছে। এরপর তাকে উদ্ধার করা হয়।

পরে জানা গিয়েছে, সুব্রত ওড়িশা থেকে কলকাতায় পুলিশের একটি প্রশিক্ষণের জন্য কলকাতায় এসে গড়িয়াহাটের একটি ফ্ল্যাটে উঠেছিল। সুব্রতর পরিচিত ও সহকর্মীরা জানান, “গত দু’দিন ধরে কোনো কারণে অবসাদগ্রস্ত ছিল। মৃত্যুর আগের দিন ট্রেনিংয়েও যায়নি।” পাশাপাশি তার ঘর থেকে ওড়িয়া ভাষায় লেখা একটি চিরকুট উদ্ধার হয়েছে। চিরকুটটিকে সুইসাইড নোট বলেই মনে করা হচ্ছে। এই চিরকুটে কি লেখা আছে? সত্যিই সেটা সুব্রত লিখেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।


ইতিমধ্যে ওড়িশার পুলিশ কর্তাদের খবর দেওয়া হয়েছে। আর সুব্রতর পরিবারকে তার মৃত্যুসংবাদ দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ আত্মহত্যা বলেই দাবী করেছেন। শরীরে কোনো আঘাতের চিহ্নও ছিল না। কিন্তু এই আত্মহত্যার নেপথ্যে কি কারণ রয়েছে তা ভালোভাবে তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো অবধি এই ঘটনায় কোনো অভিযোগ জমা পড়েনি। আপাতত মৃতদেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728