"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হাওড়ায় রাস্তা থেকে উদ্ধার রক্তাক্ত যুবক

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ গতকাল রাতেরবেলা হাওড়ার জগাছা থানার অন্তর্গত অরবিন্দ রোড এলাকায় এক যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখে শোরগোল শুরু হয়ে যায়। আহত যুবকের নাম রাজ। বাড়ি হাওড়ার আমতা এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয়রা এই ঘটনাটি দেখামাত্রই জগাছা থানার পুলিশকে খবর দেন। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে রাজকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে চিকিৎসকেরা রাজের শরীরে কোনো গুলির চিহ্ন পাননি। কিন্তু আহত হয়েছে কিভাবে? এই ঘটনার নেপথ্যে কে বা কারা জড়িত অথবা কি উদ্দেশ্যে এই ঘটনা ঘটেছে তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। আপাতত পুলিশ ওই যুবকের পরিবার-পরিজনের সাথে কথা বলছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728