"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাইক চালককে ধাক্কা মেরে ৮০০ মিটার টেনে নিয়ে গেল একটি বেপরোয়া গাড়ি

Share

নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ বৃহস্পতিবার রাতেরবেলা এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী থাকলো গুজরাতের সুরাতবাসী। যার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা গেছে, দ্রুত গতিতে একটি গাড়ি রাস্তা দিয়ে ছুটে যাচ্ছে। আর সামনে একটি বাইক চালক আটকে পড়েছিল। এরপর গাড়ির চালক ওই অবস্থাতেই বাইক চালককে বাইক সমেত আটশো মিটার টেনেহিঁচড়ে নিয়ে যান।

সূত্রে খবর অনুযায়ী জানা যায়, এই ঘটনায় বাইক চালক বাইক থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। স্থানীয়রা বিষয়টি দেখার পর গাড়ির চালককে সতর্ক করার চেষ্টা করেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। এদিকে বাইকচালক কোনো ভাবে ছিটকে যাওয়ায় গাড়ির চালক ওই সুযোগে পালিয়ে যান।

পরে প্রত্যক্ষদর্শীরা বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। পাশাপাশি পুলিশ খবর পেয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে গাড়ি সহ গাড়ির চালকের খোঁজ চালাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930