"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

চাকরীহারাদের অভিযানকে ঘিরে উত্তপ্ত বিকাশ ভবন

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ পুজোর ঠিক মুখে ইনফরমেশন কমিউনিকেশন অ্যান্ড টেকনোলজি (ICT)-র ইন্সট্রাক্টর শিক্ষকদের একটি ফেজের চাকরী চলে গিয়েছে। এই অভিযোগ তুলে আইসিটি ঐক্য মঞ্চের ৬ ও ৭ ফেজের শিক্ষকেরা বিকাশ ভবন অভিযান চালিয়েছে। চাকরি ফেরত পাওয়া এবং চাকরির স্থায়িত্বের দাবিতে আন্দোলন করছেন ওই শিক্ষকেরা। সরকারী স্কুল ও সরকারী সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে কম্পিউটার শেখানোর জন্য নিয়োগ হয়েছেন এই শিক্ষকেরা। এজেন্সি মারফত নিয়োগ করা হয়েছে এদের।

এখন এই টেন্ডারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায়, ওই সংস্থা জানিয়ে দিয়েছে তাঁদের চাকরির মেয়াদও শেষ, অভিযোগ আন্দোলনকারী শিক্ষকদের। পুজোর আগে চাকরি যাওয়ার ঘটনায় মাথায় আকাশ ভেঙে পড়েছে তাঁদের। তাঁদের অভিযোগ, আইসিটি ফেজ় ১ -৫ পর্যন্ত সকলে ইতিমধ্যেই সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। কিন্তু পাঁচ বছর ধরে কাজ করার পরেও ষষ্ঠ এবং সপ্তম ফেজ়ের শিক্ষকেরা ওয়েবেল স্কুল নেট কিংবা এক্সট্রা মার্ক এর মত এজেন্সির অধীনে থেকে কাজ করছেন। বেতনও বাকিদের তুলনায় অনেক কম, নানা সুযোগ-সুবিধাও নেই বলে অভিযোগ শিক্ষকদের।

অভিযোগ, ১-৫ ফেজ়ের শিক্ষকরা পান ২৫-৩০ হাজার টাকা। অন্যদিকে এজেন্সির অধীনে কাজ করে ৬ ও ৭ ফেজের শিক্ষকেরা হাতে পান ৬-৮ হাজার টাকা। সংগঠনের সদস্য দক্ষিণ ২৪ পরগনার শিক্ষিকা পাপিয়া দাস বলেন, ‘আমরা এজেন্সির অধীনে রয়েছি। আগের ফেজ়গুলির মতোই পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছি আমরা। তাই আমাদেরও যেন সরকারি চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নেওয়া হয়। ৩৭১৯ জনের পরিবার রয়েছে। পুজোর আগে ছাঁটাইয়ের চিঠি চলে এসেছে।’ আন্দোলনকারী নাসিরুদ্দিন লস্কর বলেন, ‘বাঁচার দাবিতে এসেছি। নতুন সরকার এসে প্রতিশ্রুতি দিয়েছিল আমাদের। কিন্তু চাকরি চলে গেল। আমরা একই ভাবে নিয়োগ হয়েছি। তাহলে কেন এত কম টাকা পাব আমরা?’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930