"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

একাধিক দাবীতে সিভিল ডিফেন্স কর্মীদের প্রতিবাদে উত্তপ্ত বিকাশ ভবন চত্বর

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ আজ রাজ্যে সিভিল ডিফেন্স কর্মীদের আন্দোলনকে কেন্দ্র করে সল্টলেকের বিকাশ ভবন চত্বর উত্তাল হয়ে উঠলো। এদিন সিভিল ডিফেন্স কর্মীরা রাজপথে শুয়ে পড়ে প্রতিবাদ দেখান। আর আন্দোলনকারীদের সরাতে গিয়ে পুলিশের সাথে ধাক্কাধাক্কি শুরু হয়।

এদিন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট এন্ড সিভিল ডিফেন্স ফাইটার অ্যাসোসিয়েশনের সদস্যরা বিকাশ ভবনের ডাক দেন। তাদের দাবী, ‘‘সকলকেই ত্রিশ দিনের কাজ দিতে হবে। পাশাপাশি সিভিল ডিফেন্স কর্মীদের রাজ্য সরকারের স্থায়ীকরণ করতে হবে।” করুণাময়ী থেকে বিকাশ ভবন অবধি মিছিল চলে।

তবে বিকাশ ভবনের আগেই পুলিশী বাধা পেয়ে অনেকে রাস্তার উপরেই বসে পড়েন। আবার কয়েকজন শুয়ে পড়ে প্রতিবাদ দেখতে শুরু করেন। পুলিশ আন্দোলনকারীদের সরাতে গেলে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। এক জন আন্দোলনকারীর কথায়, ‘‘আমরা সিভিল ডিফেন্সের কাজ করি। ঝড়-বৃষ্টি, প্রাকৃতিক দুর্যোগে কাজ করতে হয়। করোনার সময় আমরা অমানসিক পরিশ্রম করেছিলাম। আমাদের ত্রিশ দিনের কাজ দিতে হবে। এছাড়া ষাট বছর বয়স পর্যন্ত চাকরীর সুনিশ্চিতকরণ করতে হবে।’’ এর আগেও এরকম একাধিক দাবী নিয়ে কলেজ স্ট্রিটে ধর্না আন্দোলন চলেছিল।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930