নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ উত্তরপ্রদেশের পর এবার বিহারেও নীতীশ সরকার রাস্তার ধারে বা খোলা জায়গায় মাংস বিক্রি নিষিদ্ধ করল। নিয়ম ভঙ্গ করলে উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা মোটা টাকা জরিমানা করা হবে বলে জানিয়েছেন। নগর উন্নয়ন ও আবাস বিভাগ এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে।

আগেই উপ-মুখ্যমন্ত্রী বিজয় সিনহা বিধানসভায় ঘোষণা করেছিলেন, ‘কোনো পরিস্থিতিতেই এর পরে আর খোলা জায়গায় মাংস বিক্রির অনুমতি দেওয়া হবে না।’ সেই মতোই এদিন নির্দেশিকা জারি করে জানানো হয়, “মাংস বিক্রির জন্য সমস্ত দোকানদারের লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক। এছাড়া মাংস বিক্রির আগে দোকান পর্দা বা কালো কাচ দিয়ে ঢাকতে হবে। যাতে বাইরে থেকে কোনোভাবেই মাংস কাটার দৃশ্য দেখা না যায়।

আর বিদ্যালয় এবং ধর্মীয় স্থানের কাছে মাংসের দোকান খোলা যাবে না। দোকানদারদের অবশ্যই এমন জায়গায় বর্জ্য রাখতে হবে যাতে পুরসভার যানবাহনগুলি তা তুলতে পারে। স্বাস্থ্য, স্বাস্থ্যবিধি ও জনসাধারণের অনুভূতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সরকার জানিয়েছে।” নিয়ম ভেঙে খোলা জায়গায় মাংস বিক্রি করলেই সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করবে। এই নিয়ম লঙ্ঘনের ফলে দোকান বন্ধ করে দেওয়া হবে এমনকি পাঁচ হাজার টাকা অবধি জরিমানাও হতে পারে।
Sponsored Ads
Display Your Ads Here









