"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

যোগী রাজ্যে আক্রান্ত বঙ্গ পুলিশ

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ বিজেপির যুবমোর্চার নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে সিআইডির আধিকারিকদের যোগী রাজ্যে চরম হেনস্তার শিকার হতে হলো।

অভিযোগ ওঠে যে, ২০১৭ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আলিগড়ের বিজেপির যুব মোর্চার নেতা যোগেশ ভর্তানে খুনের হুমকি দিয়েছিলেন। বলা হয়েছিল, যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণনাশ করতে পারবে তাকে ১১ লক্ষ টাকা পুরষ্কার দেওয়া হবে।


এরপর যোগেশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। তারপর সিআইডি বোলপুর থানায় দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তদন্তে নামে। আর সেই সূত্র ধরেই গতকাল সিআইডির চার সদস্যের প্রতিনিধি দল ও স্থানীয় গান্ধীপার্ক থানার পুলিশ গান্ধীপার্কে যোগেশ ভর্তানের বাড়িতে হানা দিয়েছিল।


কিন্তু সেখানেই সিআইডি প্রতিনিধি দলকে আলাদা ঘরে আটকে রেখে মারধর এবং চরম হেনস্তা করা হয়। পরে গান্ধীপার্ক থানার বিশাল পুলিশবাহিনী গিয়ে সিআইডির ওই চার সদস্যের প্রতিনিধিকে উদ্ধার করে।


এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ উত্তরপ্রদেশ সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “উত্তরপ্রদেশে যেভাবে বাংলার পুলিশকে হেনস্তা করা হলো তা নজিরবিহীন। এই ঘটনা প্রমাণ করে দেয় বিজেপি শাসিত রাজ্যগুলির অবস্থা কী। উত্তরপ্রদেশে তো জঙ্গলরাজ চলছে”।

যদিও কুণাল ঘোষকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য পাল্টা তোপ দেগে বলেছেন, “কুণালবাবু আগে নিজের রাজ্যের পরিস্থিতি দেখুন। এরপর অন্য রাজ্য নিয়ে কথা বলবেন। আগে উত্তরপ্রদেশে কি হয়েছিল পুরো ঘটনা সামনে আসুক তারপর দেখা যাবে”।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031