"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রবিবারও খোলা থাকবে ব্যাঙ্ক, নির্দেশ জারি করলো কেন্দ্র

Share

নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ মাসের শুরুর দিকে তিন দিন ধর্মঘটের পর ফের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর। তার আগেই বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ব্যাঙ্কিং পরিষেবায় যাতে খুব বেশি প্রভাব না পড়ে, সেই কারণেই এই সিদ্ধান্ত।

ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের তরফ থেকে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তার আগে ২৬ ও ২৭ তারিখ ব্যাঙ্কের ছুটির দিন (শনিবার ও রবিবার)। ফলে একটানা পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে অসুবিধায় পড়তে পারেন সাধারণ মানুষ। সে কথা মাথায় রেখেই আগামী রবিবার অর্থাৎ ২৭ সেপ্টেম্বর ব্যাঙ্ক খোলা রাাখা হবে বলে নির্দেশিকা দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া। বুধবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফ থেকে এই বিষয়ে বিবৃতি দেওয়া হয়েছে। অর্থ মন্ত্রকের বক্তব্য, “ব্যাঙ্কিং পরিষেবার গুরুত্বের কথা মাথায় রাখতে হবে, সাধারণ মানুষের পরিষেবায় দীর্ঘ সময় প্রভাব ফেলা যাবে না। তাই সব রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক ও গ্রামীন ব্যাঙ্ক রবিবার খোলা থাকবে, স্বাভাবিক কাজকর্ম চলবে।”

একইসঙ্গে কেন্দ্রের তরফে ইউনিয়নের কাছে ধর্মঘট তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছে। আরবিআই-এর নির্দেশিকায় শুধুমাত্র ব্যাঙ্কের শাখাগুলির কথা বলা হয়নি। এটিএমের সঙ্গে যুক্ত ব্রাঞ্চ ও ব্যাঙ্ক সম্পর্কিত সব অফিসই খোলা রাখার কথা বলা হয়েছে। ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নের তরফে দীর্ঘদিন ধরেই সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কের কর্মীদের জন্য সপ্তাহে পাঁচদিন কর্মদিবসের দাবি জানানো হচ্ছে। অর্থাৎ প্রতি সপ্তাহেই শনিবার ও রবিবার ছুটি দেওয়ার দাবি জানাচ্ছে তারা। তবে সরকারের তরফে এই দাবি এখনও পূরণ না করায় এবার বারবার ধর্মঘটের ডাক দিচ্ছে ব্যাঙ্ক ইউনিয়ন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031