"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জামিন চাইতেই অভিযুক্তের মা’কে দিয়ে গা টেপালেন ১ পুলিশ আধিকারিক

Share

নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বিহারের সহরসা জেলার নাওহাট্টা থানায় এক মহিলা ছেলের জামিনের জন্য পুলিশ আধিকারিকের কাছে যেতেই সাব-ইনস্পেক্টর শশিভূষণ সিন্‌হা ওই মহিলাকে দিয়ে থানার ভিতরেই গা টেপাতে শুরু করেন। এই ভিডিওটি নেটমাধ্যমে ভাইরাল হতেই চারিদিকে শোরগোল পড়ে যায়।

ভিডিওটিতে দেখা যাচ্ছে যে, এক জন পুলিশ আধিকারিক শশিভূষণ সিন্‌হা খালি গায়ে হয়ে বসে আছেন। আর এক মহিলা তার গা টিপে চলেছেন। এছাড়া অপর এক জন মহিলা উল্টো দিকে একটি চেয়ারে বসে আছেন।


এদিকে শশিভূষণ ওই মহিলার ছেলের জামিনের জন্য আইনজীবীর সাথে ফোনে কথা বলছিলেন যে, “জামিনের জন্য ১০ হাজার টাকা পাঠানো হবে। তাছাড়া আপনার সাথে দুই জন মহিলাকে আধার কার্ড ও প্রয়োজনীয় তথ্য নিয়ে দেখা করতে বলব।” মহিলা গরীব হওয়ায় ছেলের জামিনের জন্য টাকা দেওয়ার ক্ষমতা না থাকায় আমি দশ হাজার টাকা দিয়ে দেব।” 


পুলিশের উপর মহলে এই ভিডিয়ো আসতেই শশিভূষণকে সাসপেন্ড করা হয়। জেলার পুলিশ সুপার লিপিকা সিংহ জানিয়েছেন, “ভিডিয়োটি নেটমাধ্যমে ভাইরাল হওয়ার পরই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এসডিপিও পদমর্যাদার আধিকারিক এই ঘটনার তদন্ত করবেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930