"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অভিষেককে দেখতেই ছোঁড়া হলো জুতো-ডিম, ছেঁড়া হলো জামা

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ কালীঘাট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বের হয়ে সোনারপুরের দিকে এগিয়ে যেতেই সঙ্গে-সঙ্গে পরপর ডিম ছোঁড়া হয়। শেষমেশ হেলমেট পরে নামেন সাংসদ। আর তারপরই পরপর ডিম ছোড়া হয় তাঁকে উদ্দেশ্য করে। অভিষেক বলেন, “মানুষ দেখুন…আমি হাইকোর্টে যাব। পুলিশের কোনও নিরাপত্তা নেই। এখানে ইট পাটকেল ডিম। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ সন্তান… আমি কি বাংলাদেশি?”

আজ থেকে নিগৃহীত দলের কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করবেন বলে ঠিক করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মতোই সোনারপুরে এসেছেন মৃত এক তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে। তারপরই হেনস্থার শিকার তিনি। জানা গেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় কামালগাজি যখন সিগন্যালে দাঁড়ায় সেই সময় কয়েকজন পুরুষ ও মহিলা ছুটে যান। তাঁর গাড়ির কাচ লক্ষ্য করে প্রথমে দেখানো হয় কালো পতাকা। পরে শুরু হয় ‘চোর-চোর’ স্লোগান। মহিলা-পুরুষদের একাংশ ছুটে যান। পরে গাড়ি থেকে নেমে বাইকে চড়ে দলীয় কর্মীর বাড়ি যাওয়ার চেষ্টা করেন। সেই সময় ভিড়ের মধ্যে থেকেও মারার অভিযোগ ওঠে।

এই পরিস্থিতিতে তাঁকে মারের হাত থেকে বাঁচাতে হেলমেট পরিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। সেই সময়ে অভিষেককে লক্ষ্য করে ডিম, জুতো ও ঢিল ছোড়া হয়। ঝাঁটা দিয়ে মারাও চেষ্টা হয় বলে অভিযোগ ওঠে। এদিকে, সোনারপুরে যে কর্মীর বাড়িতে অভিষেক যাবেন সেই রাস্তায় একদল মহিলা ও পুরুষ রাস্তার দু’ধারে জমায়েত করতে শুরু করেন। শোনা যায় তাঁরা নিজেরা আলোচনা করছিলেন ‘ডিম তৈরি রাখ’। তারপর শুরু হয় ডিম ছোড়া। পরপর ডিম ছোঁড়া হতে থাকে তাঁকে উদ্দেশ্য করে। পাশ থেকে শোনা যায়, ‘মার…মার’। এরপর পিছন থেকে মারধর করা হয়। জামা ছিঁড়ে দেওয়া হয়। সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা আগলে রাখার চেষ্টা করেন তাঁকে।


চিৎকার করে-করে কেউ বা কারা অভিষেককে উদ্দেশ্য করে এই বাংলাদেশী…এই বাংলাদেশী বলতে শুরু করেন। শেষমেশ নিহত দলীয় কর্মীর বাড়িতে পৌঁছন। দেখা করেন তাঁর মা-বাবার সঙ্গে। পরে সেই বাড়িতেই বসেই অভিষেক অভিযোগ করেন, তাঁকে প্রাণে মারার চেষ্টা হচ্ছে। তৃণমূল সাংসদের কথায়, ‘আমাকে খুন করতে চাইছে। করুক না। আমার লাশ বেরোক এখান থেকে। আমি যে ভাবে এলাম, আমি সেই ভাবেই বেরিয়ে যেতে পারতাম। কিন্তু আমি বেরোব না। কারণ আমি বেরিয়ে গেলে এই পরিবারের লোকগুলোর কী হবে, সেটা ভেবে দেখুন।’

অভিষেক যখন নিহত দলীয় কর্মীর বাড়িতে রয়েছেন, সেই সময়ে বিক্ষোভকারীদের একাংশকে ওই বাড়ির দরজায় ধাক্কা দিতেও দেখা গিয়েছে। সেখানে বিক্ষোভকারীদের মহিলাদের কেউ কেউ বলেন, ‘চোরের বাড়িতে চোর এসেছে! আমরা দিনের পর দিন বাড়ির বাইরে ছিলাম। তখন উনি কোথায় ছিলেন? এখন কেন এসেছেন।’ সেখানে দাঁড়িয়েও অভিষেককে পেটানোর হুঁশিয়ারি দিতে শোনা যায় কিছু বিক্ষোভকারী মহিলাকে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930