"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গ্রেফতার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস

Share

চয়ন রায়ঃ কলকাতাঃ তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাস। নিউ আলিপুর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করেছে। আপাতত নিউ আলিপুর থানাতেই বসে রয়েছেন স্বরূপ। দীর্ঘদিন ধরেই টেকনিশিয়ান স্টুডিওর টেকনিশিয়ানরা অভিযোগ করে আসছিলেন। এবার তাঁদের তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হল প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই। রয়েছে যৌন হেনস্থার অভিযোগও। পরবর্তীতে অস্ত্র আইনের ধারাও যোগ করা হয়।

ভারতীয় ন্যায় সংহিতা (BNS), ২০২৩-এর ৭৫(১) (ii), ৩০৮(৪), ৩০৮(৫), ১০৯, ৩৫১(৩), ৬১ ধারার সঙ্গে অস্ত্র আইনের ২৫/২৭ ধারা যুক্ত করে মামলা রুজু করা হয়েছে। টলিগঞ্জের কলাকুশলীদের একটা বড় অংশ দীর্ঘদিন ধরেই স্বরূপের বিরুদ্ধে অভিযোগ তুলছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার রিজেন্ট পার্ক এলাকার বাসিন্দা এক মহিলা স্বরূপের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি টালিগঞ্জের মেকআপ আর্টিস্ট ফেডারেশনের সদস্য। বছর দুয়েক ওই মহিলা কোনও কাজ পাননি বলে অভিযোগ। কাজ চাইতে গেলে তাঁর কাছ থেকে টাকা দাবি করা হয়। এমনকি, তাঁকে ভয়ও দেখানো হয়েছিল বলে অভিযোগ। 

ইতিমধ্যেই টেকনিশিয়ান স্টুডিও একাধিক কলাকুশলীর বয়ান রেকর্ড করেছে পুলিশ। তৃণমূল জমানায় কার্যত স্বরূপের বিরুদ্ধে একনায়কতন্ত্র চালানোর অভিযোগ উঠেছে। তাতে মুখ খুলেছিলেন বহু বঞ্চিত যোগ্য কলাকুশলীরা। অভিযোগ ওঠে, যাঁরা তৃণমূলের ছাতার তলায় আসেনি, তাঁরা কাজ পাননি। দীর্ঘদিন ধরে তোলাবাজির অভিযোগ উঠেছে। থানার বাইরে ভিড় করেছেন স্থানীয় বাসিন্দারা, টেকনিশিয়ান স্টুডিওর টেকনিশিয়ানদের একাংশ। তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেছেন। বক্তব্য, তাঁদের মাঝখান থেকেই স্বরূপ বিশ্বাসকে গাড়িতে তুলতে হবে। এক বিক্ষোভকারী বললেন, “সামনে থেকে গাড়িতে তুলতে হবে। ওকে পুলিশ ভিতর থেকে তুলতে পারবে না। অনেক অনেক অন্যায় করেছে।”


বিজেপি বিধায়ক রুদ্রনীল ঘোষ বললেন, “এমনটা সময়ের ডাক বলা যায়। কারণ যে লেভেল অফ জায়গায় তৃণমূলের বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায় তোলাবাজি, হুমকি, ধমকি, প্রাণনাশের চেষ্টা করে গিয়েছেন, এই সব ভয় দেখিয়েছিলেন, অভিযোগ লাগাতর আসছিল। এই ঘটনা ঘটাই স্বাভাবিক। কী করেছেন, কোন কোন জায়গায়, তা জানি না। অন্যায় করলে শাস্তি ঈশ্বর দেন। টেকনিশিয়ান থেকে শুরু করে প্রত্যেককেই খুব অদ্ভুতরকমভাবে ব্যবহার করতেন, তাঁরা যদি তাঁর ইচ্ছা মতো ব্যবহৃত না হতেন, তাহলে তাঁদের কাজ কেড়ে নেওয়া হত। তিনি টেকনিশিয়ান হোন, কিংবা শিল্পী-প্রযোজক হোন!”


রুদ্রনীল আরও বলেন, “এই স্বরূপের বিরুদ্ধে যখন আমি সরব হয়েছিলাম, তখন এই স্বরূপ আমার বিরুদ্ধে আমার টেকনিশিয়ান ভাইদের বুকে কালো ব্যাজ় পরিয়ে বার করিয়েছিলেন।” বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “গত দেড় দশক ধরে যেভাবে মানুষের ওপর অত্যাচার চালিয়েছে, এটা তারই পরিণতি। শিল্পী সমাজ তার ব্যতিক্রম নয়। যারা গিল্ড, যারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের কাছ থেকে প্রতি কাজের বিনিময়ে নির্দিষ্ট টাকা তোলা হত। সকলেই বিশ্বাস করতেন, একমাত্র এই বিশ্বাস ব্রাদার্স নাকি এর সঙ্গে যুক্ত।”



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31