"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আসতে চলেছে নতুন মুখ, ‘দিদি নম্বর ওয়ান’ থেকে বাদ পড়লেন রচনা

Share

অন্বেষা দেঃ কলকাতাঃ বার্কের নির্দিষ্ট গ্রুপে ‘দিদি নম্বর ওয়ান’-এর রেটিং এসেছে ১.১ আর ১.৬। সাড়ে চারটের স্লটের রেটিং ১.১। পাঁচটার স্লটের রেটিং ১.৬। অন্য অনুষ্ঠানের তুলনায় এই রেটিং অনেকটা কম। বিরোধী বিনোদন চ্যানেলে রেটিং যথাক্রমে ১.৩ আর ১.৫। ১.১ রেটিং দেখেও চ্যানেলের মনে হতেই পারে যে অ্যাঙ্কর বদল দরকার। এদিকে আগামী সোমবার থেকে রাত দশটার পর দেখা যাবে ‘দিদি নম্বর ওয়ান’। ওই সময়ে কীরকম রেটিং আসে, তা দেখার অপেক্ষায় রয়েছেন দর্শকরা।

কিন্তু সঞ্চালক বদলের কারণ হিসেবে চ্যানেলের তরফে কোনো বিবৃতি দেওয়া হয়নি। ২০১০ থেকে হচ্ছে ‘দিদি নম্বর ওয়ান’ শো। ২০১১-তে এই শোয়ের সঞ্চালক হিসাবে যোগ দেন রচনা। রচনা এই শোয়ে আসার পরও জুন মালিয়া সঞ্চালনা করেছিলেন এই শোয়ের সিজন থ্রি। তারপর রচনা ফিরে আসেন। ২০১৩-তে আবার বদলে দেওয়া হয় সঞ্চালক। তখন দেখা গিয়েছিল দেবশ্রী রায়কে, রচনার জায়গায়। তবে ২০১৪ থেকে ২০২৬ পর্যন্ত, মানে প্রায় ১২ বছর এই শোয়ের সঞ্চাবক বদল হয়নি! রচনাকে ফিরিয়ে আনার পর তিনিই সবচেয়ে বেশি এপিসোডের শুটিং করেছেন।

উল্লেখ্য, এই শোয়ে ২০২৪ সালের মার্চ আসে রচনার ডাকে আসেন তত্‍কালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রচনার শোয়ে এসে রুটি বেলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেই ভিডিয়ো ছিল ভাইরাল। এরপর ২০২৪ সালে লোকসভা নির্বাচনে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের হয়ে টিকিট পেয়ে জয়ী হন। তবে ২০২৬ সালের ৪ ঠা মে রাজ্যের বিধানসভা নির্বাচনে মা মাটি মানুষের হারের পরই রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের মধ্যে নাম লিখিয়েছেন। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031