"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গণধর্ষণের প্রতিবাদ করায় মহিলার শরীরে ঢালা হলো অ্যাসিড

Share

পাটনাঃ জুয়ার ঠেকে বউকে বাজি রেখে শেষমেশ জুয়ায় হেরে নিজের স্ত্রীকে বন্ধুদের হাতে তুলে দিল নিকৃষ্ট স্বামী। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে বিহারের ভাগলপু্রে।

শুধু এখানেই শেষ নয় নির্যাতিতা এই ঘটনার প্রতিবাদ করায় তার গায়ে অ্যাসিড ঢেলে দেওয়া হয়। ঘটনার খবর যাতে ছড়িয়ে না পড়ে তাই শ্বশুরবাড়ি থেকে তাকে ঘরে আটকে রাখা হয়।

নির্যাতিতা কোনোক্রমে শ্বশুরবাড়ি থেকে পালিয়ে বাপের বাড়িতে এসে মা-বাবাকে নিয়ে লোদিপুর থানায় যায় সেখান থেকে তাকে মোজাহিপুর থানায় পাঠানো হয়। তারপর সেখানে গিয়ে ওই নির্যাতিতা তার স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। পুলিশ ওই অভি্যোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে।


পুলিশী জেরায় অভিযুক্ত স্বীকার করে যে দেড় মাস আগে সে বন্ধুদের কাছে জুয়ায় হেরে প্রতিশ্রুতি অনুযায়ী স্ত্রীকে তার বন্ধুদের হাতে তুলে দেওয়ার কথা ছিল কিন্তু স্ত্রী যেতে রাজি না হওয়ায় বন্ধুরা বাড়িতে এসে তাকে গণধর্ষণ করে। ও পরে স্ত্রীকে শুদ্ধ করতে তার গায়ে অ্যাসিড ঢালা হয়।

এই মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত গোটা রাজ্য।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31