"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এক বাস চালককে খুনের অভিযোগ উঠল অপর এক বাস চালকের বিরুদ্ধে।

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার বারাসাতের ময়না চেকপোস্টের কাছে ৩৪ নম্বর জাতীয় সড়কে বচসা চলাকালীন এক জন বাস চালককে অপর এক জন বাস চালক চাপা দিয়ে খুন করার অভিযোগ তুলে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মৃত বাস চালক বহরমপুরের বাসিন্দা কমল সরকার। বয়স ৪৪ বছর। 

জানা গিয়েছে, কমলবাবু কলকাতা-বহরমপুর রুটে বাস চালাতেন। ঘটনার সময় একটি বাস করিমপুর ও অন্যটি বহরমপুরের দিকে যাচ্ছিল। কিন্তু বহরমপুরগামী বাসটির চাকার হাওয়া বেরিয়ে যাওয়ায় বাস চালক বারাসতের ময়না চেকপোস্টের কাছে এসে বাসটিকে রাস্তার ধারে দাঁড় করিয়ে দেন। এদিকে চালকের পাশাপাশি যাত্রীরাও নেমে পড়েন।  


ওই বাসের পিছনেই করিমপুরগামী বাসটি ছিল। এরপর বহরমপুরগামী বাসটির চাকা মেরামতির সময়ে অন্য দূরপাল্লার বাস সামনে এসে দাঁড়াতেই বহরমপুরের বাসে থাকা করিমপুরগামী যাত্রীদের অনেকেই ওই বাসটিতে উঠে পড়েন। ফলে করিমপুরগামী বাসের চালক তার গাড়িতে অন্য বাসের যাত্রীদের তুলেছেন কেন তা নিয়ে কমলবাবু বচসায় জড়িয়ে পড়েন। 


সেই বচসা মারামারি অবধি গড়িয়ে পড়ে। আর বচসা চলাকালীন কমলবাবু করিমপুরের বাসটির হাতল ধরেছিলেন। এমত পরিস্থিতিতে করিমপুর রুটের বাসের চালক ইঞ্জিন চালু করে এগিয়ে যেতেই কমলবাবু করিমপুর বাসের চাকার নীচে চাপা পড়ে যান। এরপর অভিযুক্ত বাসের চালক এবং খালাসি রাস্তায় বাস রেখে পালিয়ে যায়।  


বারাসাত থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে দু’টি বাসকে হেফাজতে নিয়ে রেখেছে। আপাতত পুলিশ অভিযুক্ত বাস চালকের সন্ধান শুরু করে দিয়েছে।  

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31