"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

হদিশ মিলল আরো এক ভেজাল মশলা কারখানার

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ইবি)এর একটি দল হাওড়ার ডোমজুড় থানার অন্তর্গত লক্ষ্মণপুরে অভিযান চালিয়ে একটি ভেজাল মশলা কারখানার সন্ধান পায়। কারখানার মালিক পলাতক হলেও ঘটনাস্থল থেকে একজন শ্রমিককে আটক করা হয়েছে।

তদন্তকারী আধিকারিকদের সূত্রে জানা গেছে, অতি সম্প্রতি পুলিশ কলকাতার পোস্তা এলাকা থেকে রাজেশ সাউ নামে এক মশলা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছিল। পুলিশ ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে ডোমজুড়ের ওই মশলা কারখানার সন্ধান পায়। 


এরপর তল্লাশি চালিয়ে জানা গিয়েছে যে ওই কারখানায় জিরে, ধনে, লঙ্কা ও হলুদের গুঁড়োতে রং, কাঠের গুঁড়ো এবং চালের গুঁড়ো মেশানো হত। ওই কারখানা থেকে ভেজাল মশলার পাশাপাশি প্রচুর পরিমাণে রং, চালের গুঁড়ো ও কাঠের গুঁড়ো উদ্ধার হয়েছে। 


ইতিমধ্যে এই গোটা চক্রের মধ্যে কে বা কারা যুক্ত আছেন তা জানতে তদন্ত শুরু করা হয়েছে। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930