"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

এবার স্কুলে ঢুকে শিক্ষকের উপর ডিম ছুঁড়লেন ক্ষুদ্ধ অভিভাবকরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ সাম্প্রতিককালে ডিম-থেরাপী যেন সংক্রমণের মতো ছড়িয়ে পড়ছে। তৃণমূলের যে কোনও নেতা গ্রেফতার হতেই উত্তেজিত এলাকাবাসীর ডিম-হামলার শিকার হচ্ছেন। এই নিয়ে হাইকোর্টে দায়ের হয়েছে জনস্বার্থ মামলাও। আদালত রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশও দিয়েছে। কিন্তু তারপরও পরিস্থিতি এখনও বদলায়নি। বৃহস্পতিবারও দেবরাজ চক্রবর্তীকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। আর এবার বিদ্যালয়ের শিক্ষককেই ডিম ছোঁড়া হয়।

নদিয়ার শান্তিপুরের বড় জিয়াকুরের একটি উচ্চ বিদ্যালয়ে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ ও নম্বর কমিয়ে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। জানা যায়, পরীক্ষায় ছাত্রীদের কম নম্বর দেওয়া হয়েছিল। আর সেটা নিয়েই শিক্ষককে বলতে গিয়েছিলেন ছাত্রীরা। অভিযোগ, ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করেন শিক্ষক। আর তা নিয়ে তুমুল অশান্তি শান্তিপুরের একটি উচ্চ বিদ্যালয়ে। ছাত্রী স্কুলেই লিখিত অভিযোগ দায়ের করে। আর তার ভিত্তিতে স্কুলে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষককে লক্ষ্য করে ডিমও ছোড়েন অভিভাবকরা।

এক ছাত্রীর লিখিত অভিযোগের জেরে শুক্রবার বিদ্যালয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষককে লক্ষ্য করে ডিমও ছোড়া হয়। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। প্রধান শিক্ষক অপূর্ব বণিক জানান, “লিখিত অভিযোগ পাওয়া গিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে অভিযুক্ত শিক্ষক সমস্ত অভিযোগ অস্বীকার করে দাবি করেন, ছাত্রীর ফর্মে নথিপত্র অসম্পূর্ণ থাকায় তা গ্রহণ করা হয়নি।” ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীর কঠোর শাস্তির দাবি এলাকার মানুষের।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930