"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আবাসনের মধ্যে লাগা আগুনের লেলিহান শিখায় ঝলসে মৃত্যু হলো ১ বৃদ্ধার

Share

নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার অঙ্কুরহাটির মহিয়াড়ি আমতলা এলাকার একটি আবাসনে আগুন লেগেছে। যেখানে আগুন লেগেছে সেখানে পাঁচ থেকে সাতজন আটকে ছিল বলে খবর। তাঁদের উদ্ধারে এসেছে পাঁচটি দমকলের ইঞ্জিন। আগুনে অনেকে ঝলসে গিয়েছে বলে এখনও অবধি জানা যাচ্ছে। মৃত্যু এক বৃদ্ধার। নাম গোপা মুখোপাধ্যায়। বয়স ৭২ বছর। দমকল কর্মীরা কার্যত কোল পাঁজা করে তাঁদের উদ্ধার করেছেন আহতদের। কার্যত ভস্মীভূত পুরো আবাসন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির গৃহকর্তা গিয়েছিলেন কাজে। সেই সময় কোনও ভাবে আগুন লেগে যায়। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে দুতোলা আর তিনতলা অবধি আগুন ছড়িয়ে পড়ে। তখন আবাসনে পাঁচ থেকে ছ’জন আটকে ছিলেন। খবর পাওয়ার পর দমকল পৌঁছয় সেখানে। তবে জানা যাচ্ছে আগুনের উত্তাপে অনেকেই আহত হয়েছেন। অনেকে ঝলসে গিয়েছেন বলেও জানা যাচ্ছে। এরপরই দমকল কর্মীরা তাঁদের কোলেপাঁজা করে সিঁড়ি থেকে নামিয়ে নিচে নিয়ে আসেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ইঞ্জিনের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা যাচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930