"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাতের আঁধারে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠলো মেদিনীপুরে

Share

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গতকাল গভীর রাতে পূর্ব মেদিনীপুরের হলদিয়া উন্নয়ন ব্লকের অন্তর্গত দেউলপোতার ২২২ নম্বর বুথ এলাকায় স্থানীয় বাসিন্দা বাসুদেব গিরির বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় বাসুদেববাবুর স্ত্রী নিয়তি গিরি ও ছেলে শুভরঞ্জন গিরি গুরুতর আহত হয়েছেন। বাসুদেব গিরির বাড়িতে পোষা একাধিক গবাদি পশু মারা গিয়েছে। এই ঘটনায় পুলিশ প্রতিবেশী রবি মুনাইকে আটক করেছে।

পরিবার সূত্রে খবর, শুভরঞ্জন বাড়ির বাইরে থেকে কুকুরের ডাক শুনে বেরিয়ে এসে দেখেন বাড়িতে কেউ আগুন লাগিয়ে দিয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। এরপর সে দ্রুত ছুটে গিয়ে বাড়ির মধ্যে থেকে মাকে উদ্ধার করতে গেলে ওই সময় তারা আগুনে পুড়ে গিয়ে আহত হন। প্রতিবেশীরা ছুটে এসে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। বাসুদেব গিরি এই প্রসঙ্গে জানান, ‘‘প্রতিবেশী রবি মুনাইয়ের সঙ্গে তাঁর দীর্ঘদিনের বিবাদ রয়েছে। তাঁর অভিযোগ, এর আগে একাধিক বার তাঁর বাড়ি থেকে গবাদি পশু, হাঁস, মুরগি চুরি করেছেন রবি। বাড়িতে এই ভাবে আগুন লাগিয়ে দেওয়ায় আতান্তরে পড়েছেন বাসিন্দারা।

তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক সোমনাথ ভূঁইয়া এই বিষয় বলেন, ‘‘রাজ্য জুড়ে শাসকদলের উদাসীনতার কারণে এই ধরণের ঘটনা ঘটছে। এই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে বলে খবর পেয়েছি। পুলিশ তাকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করে যেন তদন্ত করে সেই আবেদন করছি।’’ মহিষাদল বিধানসভার বিধায়ক তিলককুমার চক্রবর্তী বলেছেন, ‘‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরিবারের সাথে দেখা করি। তাদের পাশে আমরা রয়েছি। ঘটনার সঠিক তদন্তের জন্য পুলিশকে আবেদন করেছি।’’


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930