"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

আবারও গাড়ি দুর্ঘটনা মা ফ্লাইওভারে

Share

রায়া দাসঃ কলকাতাঃ প্রায়শই মা উড়ালপুলে দুর্ঘটনা ঘটে থাকে। আজ ভোরবেলা ফের মা উড়ালপুলে গাড়ি দুর্ঘটনা ঘটে। তবে বরাত জোরে গাড়ির চালক সহ বাকি দু’জন রক্ষা পেয়েছেন। কিন্তু গাড়িটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে পৌঁছায়। পার্কসার্কাস থেকে পরমা আইল্যান্ডগামী লেনে গাড়িটি ডিভাইডারে ধাক্কা দিয়ে আড়াআড়িভাবে উল্টে যায়। এর জেরে আহত হয়েছেন গাড়ির চালক সহ ২ জন। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান ভোরের ঘন কুয়াশা ও দ্রুত গতিতে গাড়ি চালানোর ফলেই এই দুর্ঘটনাটি ঘটে।

আহতদের উদ্ধার করে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছেন কড়েয়া থানার পুলিশ। অবশ্য এই দুর্ঘটনাকে কেন্দ্র করে পরমা আইল্যান্ডগামী লেন কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকে।


প্রসঙ্গত বলা যায়, চলতি মাসের শুরু থেকে এই নিয়ে পরপর মোট তিনটি সড়ক দুর্ঘটনা ঘটে গেল এই মা উড়ালপুলে। যেখানে একজন ৩৫ বছরের যুবকও প্রাণ হারিয়েছেন। আর গুরুতরভাবে আহত হয়েছেন ২ জন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031