"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়লো বহু ঝুপড়ি

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শনিবার বিধাননগর পুর এলাকার এগারো নম্বর ওয়ার্ডের নতুন আদর্শপল্লীর মৃধা মার্কেটে বাগজোলা খালের পাড়ে ঝুপড়ি দোকানে আবারও আগুন লাগল। এর জেরে ১১ টি ঝুপড়ি দোকান একেবারে পুড়ে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হননি।

স্থানীয় সূত্রে খবর, প্রথমে একটি মুরগির দোকানে প্রথম আগুন লাগে। এদিকে ঝুপড়ি দোকানের মধ্যে গ্যাস সিলিন্ডারও রাখা ছিল। সেই সব সিলিন্ডার একের পর এক ফাটতে থাকায় আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।


এই ঘটনায় দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় কাউন্সিলর মনোরঞ্জন ঘোষ বলেন, ‘‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করা হচ্ছে। ওরা সকলেই খালপাড়ে ব্যবসা করেন। কিন্তু মানবিকতার খাতিরে পাশে দাঁড়ানো হচ্ছে।’’


কিন্তু এই ঘটনার পরে প্রশ্ন উঠেছে যে, প্রশাসন এমন বিপজ্জনক ভাবে খালপাড় দখল করে বাজার বসতে দেবে কেন? যদিও সেচ দপ্তর বাগজোলা খালপাড় দখলমুক্ত করার পরিকল্পনা শুরু করেছে।


এই নিয়ে জ্যাংড়া-হাতিয়াড়া দুই নম্বর পঞ্চায়েত ও বিধাননগর পুরসভার সঙ্গে বৈঠকও হয়েছে। কিন্তু পুনর্বাসন ছাড়া তাদের কোনো ভাবেই সরানো যাবে না। ফলে আগামীদিনে অগ্নিকাণ্ডের ঘটনা কতোটা এড়ানো যাবে তা এখনই বলা সম্ভব নয়।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930