"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জলপাইগুড়িতে ডেঙ্গির প্রকোপ কমাতে তৎপর প্রশাসন

Share

নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়িঃ করোনার মধ্যে এবার জলপাইগুড়িতে ডেঙ্গি থাবা বসালো। এতে শিশুরাও আক্রান্ত হয়েছে। এই পরিস্থিতিতে জেলাশাসক জরুরী ভিত্তিতে বৈঠকের নির্দেশ দিলেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, চলতি মাসে শহরে আট জন ডেঙ্গি আক্রান্ত হয়েছে। এর মধ্যে এক নম্বর ওয়ার্ডে তিন বছর বয়সী এক জন শিশু আক্রান্ত হয়। এছাড়া দু’মাসের শিশুও আক্রান্ত হয়েছে। এই শিশুরা জলপাইগুড়ি মেডিকেল কলেজের শিশু বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

উল্লেখ্য, গত বছর জলপাইগুড়ি পৌর এলাকায় মোট পঁচিশ জন ডেঙ্গি আক্রান্ত ছিল। কিন্তু চলতি বছরে মে মাসের আগেই ওই সংখ্যা আট জনে দাঁড়ায়। আর জেলায় গতকাল অবধি ৪৭ জন আক্রান্ত হতেই প্রশাসনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তাই গতকাল জেলাশাসক শামা পারভিন জরুরী বৈঠকের মাধ্যমে জানান, ”জুন মাসের মাঝামাঝি সময় হওয়া ‘ডেঙ্গি বিজয় অভিযান’ এগিয়ে আনা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই।”


তবে পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায় বলেন, “ডেঙ্গি বেড়ে যাওয়ায় আমরা চিন্তায় আছি। সরকারী হিসাবে আজ পর্যন্ত ছ’জন ডেঙ্গি আক্রান্ত। কিন্তু আমার কাছে খবর আছে নার্সিং হোমে আরো দু’জন ডেঙ্গি নিয়ে ভর্তি। তবে নার্সিং হোমগুলি পোর্টালে সেই তথ্য আপলোড করেনি। তারা তথ্য গোপন করছে কেন তা জানিনা। আমরা চাই তথ্য নির্ভুল হোক।” পাশাপাশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা রুখতে পুরসভা শহর জুড়ে পরিচ্ছন্নতা ও সচেতনতার কর্মসূচীতে জোর দিচ্ছে।

  

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930