"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গোরক্ষপুর বিশ্ববিদ্যালয়ে হামলা চালালো এবিভিপির সদস্যরা

Share

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরপ্রদেশঃ গতকাল উত্তরপ্রদেশের গোরক্ষপুরের দীনদয়াল উপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, রেজিস্ট্রার ও পুলিশকে মারধর করার অভিযোগ উঠলো এবিভিপির (অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ) সদস্যদের বিরুদ্ধে।

প্রসঙ্গত, গত এক সপ্তাহ ধরেই এবিভিপি বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে বিক্ষোভ দেখাচ্ছিল। এমনকি উপাচার্যের কুশপুত্তলিকা বানিয়ে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে পোড়ানোও হয়েছিল। এরপর উপাচার্য বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে আলোচনায় বসার প্রতিশ্রুতি দিয়েছিলেন।


সেই অনুযায়ী গতকাল ছাত্র সংগঠনের সদস্যরা দেখা করতে চাইলে শীর্ষ আধিকারিকরা দেখা করতে অস্বীকার করেন। ফলে এবিভিপির সদস্যেরা ক্ষোভে ফেটে পড়ে উপাচার্যের কার্যালয় ভাঙচুর করেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে লুটপাট চালান এছাড়া দরজাও ভেঙে দেন। পাশাপাশি ছাত্রকল্যাণ সমিতির ডেপুটি ডিন সহ বেশ কয়েকজন অধ্যাপককেও মারধর করা হয়।


এই বিক্ষোভের জেরে কার্যকরী সমিতির অনেক সদস্যও আহত হয়েছেন। পুলিশ অশান্তির খবর পেয়ে বিশাল পুলিশবাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু পুলিশী হস্তক্ষেপের কারণে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। এবিভিপির সদস্যরা পুলিশের উপরেও হামলা চালায় বলে অভিযোগও উঠেছে। এর জেরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকজন এবিভিপির সদস্যকে আটক করেছেন। তবে এখনো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই বিষয় পুলিশের কাছে লিখিত কোনো অভিযোগ জানাননি।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031