"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বিয়ে বাড়ির খাবার খেয়ে অসুস্থ প্রায় ৪৫ জন

Share

রাজ খানঃ বর্ধমানঃ বর্ধমানের গলসির এক নম্বর ব্লকের উচ্চগ্রামে এক বিবাহের অনুষ্ঠান ছিল। বিয়ে বাড়িতে সকাল ১০ টার পর গ্রামের আত্মীয়দের মুড়ি, বোঁদে ও কুমড়োর তরকারি খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পরেই একে একে সকল আত্মীয়রা অসুস্থ হতে শুরু করেন।

https://www.youtube.com/watch?v=CHJjSUFmm7E


আর এই বিয়ে বাড়ির অনুষ্ঠানের খাবার খেয়ে প্রায় ১০ থেকে ১২ জন শিশু সহ কমবেশী ৪৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। এরপর সকলকে পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে বর্তমানে সকলেই চিকিৎসাধীন রয়েছেন।


গলসী থানার পুলিশ এই ঘটনার খবর পেয়ে গ্রামে পৌঁছেছে। এছাড়া গলসী থানার পুলিশের পাশাপাশি পুরসা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের একটি মেডিকেল টিমও ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে অসুস্থতার কারণ খতিয়ে দেখছে।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
March 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031