"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে পড়েন অভয়ার মা

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার পানিহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভয়ার মা। আজ পানিহাটি ছ’নম্বর ওয়ার্ডে হরিমোহন চ্যাটার্জ রোডে বাড়ি বাড়ি প্রচার করছিলেন প্রার্থী। অভিযোগ, এলাকার একটি বাড়ির ব্যালকনি থেকে এক মহিলা তীর্যক মন্তব্য করেন তাঁকে। আরও কয়েক জন মহিলা তাঁকে লক্ষ্য করে জয় বাংলা বলেন। বিজেপির দাবি, তৃণমূলের পরিকল্পিত চক্রান্ত এটা। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

অভয়ার মা সংবাদমাধ্যমে অভিযোগ করেন, ‘যখন প্রচারে যাচ্ছিলাম, একদল জয় বাংলা স্লোগান দিচ্ছিল। তারা আমাকে অ্যাটাক করেনি। পরে ঘুরে অন্য গলি দিয়ে যখন আবার আসি, তখন তৃণমূলের কিছু দুষ্কৃতী, আশাকর্মী একদম সামনে এসে জয় বাংলা বলে স্লোগান দিতে থাকে। আমার গায়ে ফুল ছিটিয়ে দেয়। আমার সামনে এসে মারার চেষ্টা করে। আমার একটু চুলে লেগেছে। কিন্তু আমার কর্মীদের গায়ে লেগেছে। তৃণমূল আমাকে খুবই ভয় পেয়েছে। তাই এ সব করছে।’

যদিও পানিহাটির তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ বলেন, ‘আমি আগেও বলেছি কাকিমার সম্পর্কে কোনও কথা বলব না। এখনও বলছি না। তবে সাধারণত দেখি, কোনও দলের প্রার্থী পাড়ায় প্রচারে গেলে, সেই পাড়ার লোকেরা সঙ্গে থাকেন। এখানে যাঁরা প্রচারে এসেছিলেন, তাঁরা পাড়ার নন। বাড়ির পোশাকে দাঁড়িয়েছিলেন মহিলারা। তাঁদের বলছে, ‘লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে’। বিভিন্ন ধরনের মন্তব্য করছে। তখন তাঁরা বলেছেন, ‘আপনারা এ সব কথা বলছেন কেন?’ আর আমি তো সংবাদমাধ্যমেই ভিডিয়ো দেখলাম, পুরুষরা এসে ওই মহিলাদের গায়ে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। প্রার্থী এটা নিয়ে বলছেন না কেন?’ তবে এই ঘটনা ঘিরে এ দিন পানিহাটিতে তুমুল উত্তেজনা ছড়ায়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930