"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

নিউটাউনে বাসের ধাক্কায় তরুণীর হাত খসে পড়লো রাস্তায়

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ সাতসকালে নিউটাউনে ঘটে গেল রোমহর্ষক ঘটনা। বিশ্ববাংলা সরণীর কাছে সরকারী বাসের সঙ্গে বাইকে ধাক্কা লেগে ১ জন তরুণীর কনুই থেকে হাত কেটে খসে পড়লো। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইকো পার্ক থানার পুলিশ দ্রুত বাসটিকে আটক করে।

প্রত্যক্ষদর্শীদের দাবী, “এদিন একটি বাইক সিটি সেন্টার ২-এর দিক থেকে বিশ্ববাংলা সরণীর দিকে আসছিল। ওই তরুণী এক যুবকের ওই বাইকের পিছনে বসে ছিল। তখন সরকারী বাসটি বারাসাত থেকে করুণাময়ীর দিকে যাচ্ছিল। এদিকে, বাইকটি বিশ্ববাংলা সরণীতে উঠছিল। তখনই আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকে ধাক্কা মারে। এর জেরেই বাইকের পিছনে বসে থাকা ওই তরুণীর হাত কনুই থেকে কেটে পড়ে যায়।” যা একেবারে হাড়হিম করা দৃশ্য। এরপর তৎক্ষণাৎ ওই তরুণীকে আশঙ্কাজনক অবস্থায় একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930