"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ধর্ষণের পর খুন করে সেই মৃতদেহের সঙ্গে যৌনতায় লিপ্ত হলো ১ যুবক

Share

নিজস্ব সংবাদদাতাঃ তেলেঙ্গানাঃ এক গৃহবধূকে ধর্ষণ করে খুন করে সেই মৃতদেহের সাথে যৌনতায় লিপ্ত হওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এই চরম নিকৃষ্টমানের ঘটনায় পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষ একেবারে স্তম্ভিত।

হায়দ্রাবাদ থেকে ৫০ কিলোমিটার দূরে চটুপ্পাল শহরে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, গৃহবধূর স্বামী একটি কলেজে নিরাপত্তারক্ষীর কাজ করেন। অভিযোগ উঠেছে যে, দীর্ঘদিন থেকেই ২৫ বছরের অভিযুক্ত যুবক মহিলার উপর নজর রাখছিল।


৯ ই মে গত সোমবার সুযোগ বুঝে মহিলার উপর হামলা চালায়। প্রথমে খুনের হুমকি দিয়ে মহিলাকে ধর্ষণ করে। এরপর এক ঘণ্টার মধ্যে মহিলাকে খুন করে তার মৃতদেহের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হন। তারপর ওই মহিলার সমস্ত গয়না খুলে নিয়ে পালিয়ে যায়।


পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে গতকাল ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে অভিযুক্তকে গ্রেফতার করেন। এর পাশাপাশি অভিযুক্তের কাছ থেকে ওই মহিলার গয়নাও উদ্ধার করেছেন। 


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930