নিজস্ব সংবাদদাতাঃ বেঙ্গালুরুঃ গতকাল হাড়হিম করা খুনের ঘটনার সাক্ষী থাকলো বেঙ্গালুরুর রামমূর্তি এলাকা। সেখানে এক জন যুবককে গাড়ির চাকা সারানোর রড দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠলো। মৃত যুবকের নাম কিরণ। গোটা ঘটনা ওই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ ধরা পড়েছে। মূলত আর্থিক লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে দুই ব্যক্তি ওই যুবককে পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ।

সূত্রের খবর, এদিন কিরণ মদ্যপ অবস্থায় ছিলেন। তখন তার যুবরাজ ও কানগারাজুর সঙ্গে আর্থিক লেনদেন নিয়ে বচসা শুরু হয়। কিন্তু ওই বচসা চরম পর্যায়ে পৌঁছালে, তা হাতাহাতিতে পৌঁছে যায়। তখনই অভিযুক্তদের মধ্যে এক জন রাগের বশে গাড়ি থেকে চাকা সারানোর লোহার জ্যাক রড বের করে এনে সেই রড দিয়ে কিরণকে বার বার আঘাত করা হয়। এর জেরে সে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে।

এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, কিরণ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেও যুবরাজ এবং কানগারাজুর কিরণের নিথর দেহের উপর ক্রমাগত রড দিয়ে মারধর চালিয়ে যায়। এরপর শেষমেশ ঘটনাস্থল থেকে চম্পট দেয়। তবে পুলিশের দ্রুত তৎপরতায় ওই দু’জন অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। কিন্তু এই ঘটনা ঘটেছে কেন? আর কেউ এই ঘটনার সাথে জড়িত ছিল কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
Sponsored Ads
Display Your Ads Here










