"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

রাগের বশে গাড়ি চালিয়ে গাড়ির চাকায় ৫ জনকে পিষে দিলো ১ যুবক

Share

নিজস্ব স্নবাদাতাঃ পাঞ্জাবঃ গতকাল পাঞ্জাবের হরিয়ানার কর্নালে নিলোখেরি এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় এক মহিলা সহ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে।

সূত্রের ভিত্তিত জানা যায়, ঘাতক চালক একটি বিয়ের রিসেপশনের মধ্যে গাড়ি নিয়ে ঢুকতেই পাঁচ জনকে গাড়ির তলায় পিষে দেয়। ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়েছে। আর বাকি তিন জনকে সংকটজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মৃত মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, ওই এলাকায় ঘাতক চালক বরাবরই অত্যন্ত দ্রুত গতিতে গাড়ি চালায়। তাকে আগেই সাবধান করা হয়েছিল যে বিয়ের রিসেপশনের এলাকায় গাড়ি ধীরে চালাতে কারণ অনুষ্ঠানে বহু মানুষজন আছেন। এই কথা শুনতেই ওই ঘাতক চালক রেগে গিয়ে ইচ্ছে করেই জোরে গাড়ি চালিয়ে পাঁচ জনকে পিষে দেয়।


ওই এলাকার বাসিন্দা রিনু অভিযুক্ত অজয়কে চিহ্নিত করেছেন। বরাবরই অজয়ের বিরুদ্ধে অত্যন্ত জোরে গাড়ি চালানোর অভিযোগ ওঠে। বিয়েবাড়ির অতিথিরা বাইরে দাঁড়িয়ে থাকার সময়ই সে জোরে গাড়ি পিছনে চালিয়ে ওই পাঁচ জনকে একেবারে পিষে দেয়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অজয় ও তার বাবার বিরুদ্ধে একটি খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ একটি দল গঠন করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও এখনো অবধি এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930