"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

জাতীয় সড়কের উপর লরি সারাতে গিয়ে ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা

Share

নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ আজ পূর্ব বর্ধমানের গলসির বড়দিঘি এলাকায় দুই নম্বর জাতীয় সড়কের উপর সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ভিন‌্‌ রাজ্যের বাসিন্দারত একজন লরি চালকের। মৃত ৪৫ বছর বয়সী দীপক কুমার সিংহ। বাড়ি বিহারের দাতরাপুর এলাকায়।

প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, ‘‘পাথর বোঝাই একটি লরি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল। লরির ব্রেকে সমস্যা দেখা দেওয়ায় চালক ও খালাসি মেরামত করছিলেন। চালক লরির নীচে ছিলেন। ঠিক ওই সময়ে একটি বালি বোঝাই একটি লরি দাঁড়িয়ে থাকা ওই পাথর বোঝাই লরিটিকে পিছন থেকে ধাক্কা মারতেই ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।’’


গলসি থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি আহত খালাসিকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই দুর্ঘটনার পর বেশ কিছুক্ষণ কলকাতামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায়।


এই ঘটনায় অভিযোগ উঠেছে যে, জাতীয় সড়ক সম্প্রসারণের ফলে প্রায় প্রতিদিনই ছোটো-বড়ো দুর্ঘটনা ঘটছে। জাতীয় সড়কের ধারে মাটি কেটে নতুন রাস্তা তৈরী করতে গিয়ে মূল রাস্তা বেশীর ভাগ জায়গাতেই ছোটো হয়ে যাওয়ায় দুর্ঘটনা ঘটছে। প্রাণহানিও হচ্ছে। কিন্তু প্রশাসনের কোনো হেলদোল নেই।


জেলা পরিষদের সহ-সভাধিপতি দেবু টুডু বলেন, ‘‘জাতীয় সড়ক কর্তৃপক্ষকে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া আছে যে রাস্তার কাজ করার জন্য নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। এছাড়া এই বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।’’

DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031