অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ দুপুরবেলা ১টা বেজে ২৩ মিনিট নাগাদ শহর কলকাতা তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে ভূকম্পনের মাত্রা ৫.৫। বহু শহরবাসীর মোবাইলে ভূমিকম্প সংক্রান্ত নোটিফিকেশন এসেছে। কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলী, উত্তর চব্বিশ পরগণা, দক্ষিণ চব্বিশ পরগণায় এই ভূকম্পন অনুভূত হয়েছে।

জানা যায়, প্রায় ৪৫ সেকেন্ডের বেশী ভূকম্পন স্থায়ী হয়েছিল। এই ভূকম্পনের উৎসস্থল বাংলাদেশের খুলনার সাতক্ষীরায় ছিল। যা ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে। ভূকম্পনের উৎসস্থল খুব একটা গভীর না হওয়ায় আফটারশকের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ভূকম্পনের প্রবল কম্পনে বহু মানুষ আতঙ্কে বহুতল ছেড়ে রাস্তায় নেমে এসেছেন।

ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভের ( (USGS) সূত্র অনুযায়ী, বাংলাদেশে ভূকম্পনের মাত্রা ৫.৩। ঢাকা সহ একাধিক জায়গায় ভূকম্পন অনুভূত হয়েছে। আর ভূকম্পনের কেন্দ্রস্থল সাতক্ষীরা, যা টাকি থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে থাকায় পশ্চিমবঙ্গের বসিরহাট, টাকি সহ বিভিন্ন জায়গাতেও বেশ খানিকটা ভূকম্পন অনুভূত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









