"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

পাচারের আগেই বাড়ি থেকে উদ্ধার একটি বিরল প্রজাতির তক্ষক

Share

নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার অন্তর্গত শিবনিবাস পঞ্চায়েতের তারকনগরে অভিযান চালিয়ে একটি বিরল প্রজাতির তক্ষক উদ্ধার করলেন।

পুলিশ সূত্রে খবর, অরবিন্দ বিশ্বাস পাচারের উদ্দেশ্যে তক্ষকটি বাড়িতে রেখেছিলেন। এরপর ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ওই তক্ষক সমেত অরবিন্দকে গ্রেফতার করেন। গতকাল কৃষ্ণনগর জেলা আদালতে হাজির করানো হয়েছিল। পাশাপাশি তক্ষকটিকেও বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে।


তারপর বন দপ্তরের কর্মীরা বেথুয়াডহরি অভয়ারণ্যে ছেড়ে দেন। এদিকে তক্ষকটিকে কোথা থেকে কি কারণে আনা হয়েছিল, পুলিশ তা খতিয়ে দেখার পাশাপাশি এই ঘটনার নেপথ্যে কোনো বড়ো চক্র জড়িয়ে রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছেন।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031