"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

মধ্যরাতে আচমকা কেঁপে উঠলো নেপালের একাংশ

Share

নিজস্ব সংবাদদাতাঃ নেপালঃ গতকাল রাত ২টো ৫১ মিনিট (নেপালের স্থানীয় সময়) নাগাদ হিমালয়ের কোলে অবস্থিত নেপালের মধ্য-পূর্বাংশ কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.১। এই ভূকম্পন বিহারের পাটনা ও শিলিগুড়িতেও অনুভূত হয়। প্রাথমিক ভাবে জানা গেছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। মাটির অন্তত দশ কিলোমিটার গভীরে ভূকম্পনের উৎপত্তিস্থল।

নেপালের ভূমিকম্প পর্যবেক্ষক এবং গবেষণা সংস্থা ভূকম্পনের মাত্রা ৬.১ বলে জানালেও জার্মান রিসার্চ সেন্টার ফর জিয়োসায়েন্স, ভূকম্পনের মাত্রা ৫.৬ জানিয়েছে। আবার ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ও আমেরিকার জিয়োলজিক্যাল সার্ভের মত অনুসারে ভূকম্পনের মাত্রা ৫.৫। স্থানীয় সূত্রে জানা যায়, নেপাল-তিব্বত সীমান্তে এই ভূকম্পন সবচেয়ে বেশী অনুভূত হয়েছে। বাসিন্দারা অনেকেই আতঙ্কে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কিন্তু এখনো অবধি কোনো ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন ক্ষয়-ক্ষতির পরিমাপ করছে বলে জানা গিয়েছে।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930