"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

বাইপাসের ধারের ঝুপড়িতে আগুন লেগে ভস্মীভূত বেশ কিছু ঘর

Share

অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ আজ ইএম বাইপাসের ধারে কালিকাপুরে অবস্থিত একটি ঝুপড়িতে আগুন লেগে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রথমে একটি ঝুপড়িতে আগুন লাগে। এরপর সেই আগুন পাশের ঘরগুলিতে ছড়িয়ে পড়ে। আর আগুন দেখতেই সকলে বাইরে বেরিয়ে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

আগুন লাগার পর দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হলে দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে ঝুপড়ির মধ্যে থাকা ঘরগুলি একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কেউ হতাহত হননি।


এই ঝুপড়ির পাশে একটি বহুতল, রেস্তরাঁ ও বেশ কিছু দোকান ছিল, কিন্তু ভাগ্যক্রমে সেখানে আগুন ছড়ায়নি। যদিও ঝুপড়ির পাশে একটি পাকা বাড়ির ভিতর আগুনের ফুলকি ঢুকে বিছানায় আগুন ধরে গিয়েছে। এদিকে, ঘর হারিয়ে বাসিন্দারা কান্নায় ভেঙে পড়েছেন। কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে কিভাবে? তা নিয়ে এখনো নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।



DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31