"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

ভোররাতে দাউ দাউ করে জ্বলে উঠলো ICU, মৃত্যু হলো ১০ জন রোগীর

Share

নিজস্ব সংবাদদাতাঃ ওড়িশাঃ আজ ভোর ৩ টে নাগাদ ওড়িশার হাসপাতালের ট্রমা কেয়ার সেন্টারের আইসিউতে ভয়াবহ আগুন লেগে হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আর ভোররাতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়তেই হুড়োহুড়ি পড়ে যায়। এই অগ্নিকাণ্ডে ইতিমধ্যেই ১০ জন রোগীর মৃত্যু হয়েছে। রোগীদের বাঁচাতে গিয়ে হাসপাতালের ১১জন কর্মী আহত হয়েছেন। আর বাকি রোগীদের আইসিউ থেকে সরিয়ে আনা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আইসিউতে কুড়ি জনের বেশী রোগীর চিকিৎসা চলছিল। আগুন লাগতেই দ্রুত দমকল বিভাগকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে একাধিক ইঞ্জিন নিয়ে হাসপাতালে পৌঁছে তড়িঘড়ি আগুন নিয়ন্ত্রণে আনেন। এরপর হাসপাতাল কর্মীদের সাহায্যে আইসিউ থেকে তেইশ জন চিকিৎসাধীন রোগীদের বের করে অন্য ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়। কিন্তু তখনই সাত জন রোগীর মৃত্যু হয়। পরে আরো তিন জনের মৃত্যু হয়েছে। তবে আগুনে ঝলসে মৃত্যু হয়েছে নাকি শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে তা জানা যায়নি। এদিকে, রোগীদের বাঁচাতে গিয়ে হাসপাতালের বহু কর্মী ঝলসে গিয়েছেন।

এছাড়া আইসিউতে আর কেউ আটকে আছেন কিনা তাও দেখা হচ্ছে। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শট সার্কিট থেকেই আগুন লেগেছে। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি অগ্নিকাণ্ডের খবর পেয়ে হাসপাতালে পৌঁছে আহতদের সঙ্গে দেখা করেন। পরিস্থিতি পর্যালোচনা করেন। সাথে স্বাস্থ্যমন্ত্রী মুকেশ মহালিংও ছিলেন। গোটা ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মৃত ব্যক্তিদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি আর্থিক সহযোগীতার আশ্বাস দিয়ে জানান, “মৃতদের পরিবার পিছু পঁচিশ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে।” আপাতত অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হচ্ছে।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930