"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

অভিনব কায়দায় ক্রেতা সেজে গহনা নিয়ে চম্পট দেয় ১ জন

Share

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর শ্রীরামপুরের বউবাজার এলাকায় এক দুষ্কৃতী একটি সোনার দোকানের মহিলা কর্মীকে কার্যত বোকা বানিয়ে আট লক্ষ টাকার সোনার চেন ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার সময় দোকানটি বেশ ফাঁকাই ছিল। সিসিটিভি ফুটেজে গোটা বিষয়টি উঠে এসেছে।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, এক ব্যক্তি ওই দোকানে প্রবেশ করে সোনার দোকানের মহিলা কর্মীকে বলেন, ‘আগের দিন নিয়ে যাওয়া সোনার চেন বদল করে দিতে হবে।’ তিনি সে কথা শুনে সোনার চেনের বাক্স বের করে সবক’টি চেন নিয়ে ওই ব্যক্তিকে দেখাতে যাবেন এমন সময় তিনি মহিলা কর্মীর হাত থেকে আশি গ্রাম ওজনের সাতটি সোনার চেনের গোছা কেড়ে নিয়ে দৌড় দেন। ইতিমধ্যে এই সিসিটিভি ফুটেজ ভাইরাল হয়েছে।

দোকানের মালিক জানিয়েছেন, “গত ১৪ ই মে এক জন অচেনা ব্যক্তি একটি রুপোর চেন কেনেন। এরপর ২৫ শে মে একটি রুপোর আংটি কেনেন। ফের ২৮ শে মে দোকানে গিয়ে সোনার চেন দেখতে চাইলে ওই মহিলাকর্মী চেন বের করতেই তার হাত থেকে আচমকাই সাতটি চেন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।” এই ঘটনায় চন্দননগর থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছেন।


পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ওই ব্যক্তির মুখ স্পষ্ট ভাবে বোঝা যাওয়ায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আগেও ওই দুষ্কৃতী এই ধরণের ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে, পুলিশের তরফ থেকে এও আশ্বাস দেওয়া হয়েছে যে, আশা করা হচ্ছে খুব শীঘ্রই দুষ্কৃতী ধরা পড়বেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
April 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930