মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ উত্তর চব্বিশ পরগণার ভাটপাড়ার পনেরো নম্বর গলিতে শুটআউট। একদল দুষ্কৃতী এলাকার বাসিন্দা রশিদ খানের বাড়িতে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ। দুষ্কৃতীরা এক রাউন্ড গুলি চালিয়েছে বলে দাবি পুলিশের। পুরো ঘটনা ধরা পড়েছে এলাকার সিসিটিভি ফুটেজে। সেই ফুটেজের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা যায়, এদিন দুষ্কৃতীরা পানীয় জলের ব্যবসায়ী রসিদ খানের বাড়িতে আচমকা চড়াও হয়। সেই সময়ে বাড়িতে একা ছিলেন রসিদের স্ত্রী। পুলিশ আরও জানিয়েছে, রশিদকে না পেয়ে শুন্যে এক রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। গুলির শব্দে ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন ভাটপাড়া থানায়। ঘটনায় কেউ হতাহত না হলেও আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কে বা কারা রসিদের বাড়িতে চড়াও হয়েছিল, তা এখনও জানা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ।

রশিদ খানের স্ত্রী নিগার খান এই প্রসঙ্গে বলেন, ‘‘রাতে বাড়িতে আমি বাড়িতে একা ছিলাম। আমার বাড়িতে গুলি চালানো হয়েছে। বাড়ির মেন গেটে দুষ্কৃতীরা লাথি মারছিল। গালিগালাজ করছিল। পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।’’
Sponsored Ads
Display Your Ads Here









