"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

"INDIAN PRIME TIME" MSME Registration No: UDYAM - WB - 10 - 0189506

গুরুদ্বারের পার্কিং লটে মিলল তাজা বোমা

Share

নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ পাঞ্জাবের তরণ তারণের শ্রী দরবার সাহিব গুরুদ্বারের পার্কিং লটে উদ্ধার হয়েছে তাজা বোমা। তবে এই ঘটনায় কেউ আহত না হলেও বোমা উদ্ধারের ঘটনায় সকলে আতঙ্কিত হয়ে পড়েছেন।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছেন। আর বোমা নিষ্ক্রিয় করার বাহিনীও এসে পৌঁছেছে। কিন্তু কে কি উদ্দেশ্যে বোমা রাখল পুলিশ তা খুঁজে বার করার চেষ্টা চালানো হচ্ছে। এছাড়া পাঞ্জাবে নতুন করে নাশকতার ছক কষা হচ্ছে কিনা? সেই প্রশ্নও উঠে আসছে।


সম্প্রতি পাঞ্জাবে স্বঘোষিত ধর্মগুরু তথা খলিস্তানপন্থী নেতা অমৃতপাল সিংহকে নিয়ে চরম উত্তেজনা শুরু হয়েছিল। এখনো অমৃতপাল সিংহ বেপাত্তা। তাঁর সমর্থকেরা কানাডা সহ বিভিন্ন দেশে পথে নেমে হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছেন। তদন্তকারীদের দাবী, “অমৃতপালের পিছনে পাকিস্তানের আইএসআইয়ের হাত রয়েছে।”


অন্য দিকে, গতকালই অমৃতপালের স্ত্রীকে লন্ডন পালানোর পথে বিমানবন্দরে আটক করা হয়। অকাল তখ্‌ত জাট্ঠেদার এই ঘটনা নিয়ে নিজেদের আপত্তির কথা জানিয়েছেন।


DISCLAIMER: This channel does not promote any violent, Harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031